আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছের ফোয়ারার পাশে মঞ্চ তৈরি করে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখানে সমাবেশ থেকে বক্তারা আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা বক্তারা। বিকেল ৪টা ৩৫ মিনিটে মঞ্চ থেকে শাহবাগ অবরোধ করার ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তাঁরা।






