সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ

শাহবাগে ছাত্রদলের অবরোধের সময় ব্যাপক জনসমাগম ও পুলিশি উপস্থিতি দেখা গেছে, বিভিন্ন পক্ষের নেতাকর্মীরা অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১৮ মে) ছাত্রদল শাহবাগ চৌরাস্তা অবরোধ করে অবস্থান নেন।
এর আগে শুক্রবার (১৬ মে) বেলা ১২টায় থানা ঘেরাও কর্মসূচি পালন করতে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসেন শিক্ষার্থীরা।
সেদিনও তারা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন। পরে থানা পুলিশের আশ্বাসে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চলে যান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






