চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনসিএলে টানা দ্বিতীয় শিরোপা জিতল রংপুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
এনসিল চ্যাম্পিয়ন রংপুর বিভাগ

এনসিল চ্যাম্পিয়ন রংপুর বিভাগ

নাসির হোসেনের ব্যাটিং ঝলকে খুলনা বিভাগকে ৮ উইকেটে হারিয়ে এনসিএল টি-টুয়েন্টি আসরে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল রংপুর বিভাগ। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্য ছিল কম। শেষে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আকবর আলীর দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এনসিএল টি-টুয়েন্টির দ্বিতীয় আসরে টসে জিতে মোহাম্মদ মিঠুনের খুলনা বিভাগকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আকবর। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে খুলনা। লক্ষ্য তাড়ায় নেমে ১৮ বলে হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে রংপুর। ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৮ করে তারা। ম্যাচসেরা হন ৩১ বলে ৪৬ করা নাসির।

১৫ বলে ১৯ রান করেন নাঈম ইসলাম। ছবি: বিসিবি

প্রথমে ব্যাটিংয়ে নেমে হোঁচট খায় খুলনা। বোর্ডে কোন রান তোলার আগেই সাজঘরে ফেরেন ইমরানুজ্জামান। ৮ রান করে আউট হন আরেক ওপেনার সৌম্য সরকার। এনামুল হক আউট হন ১৫ বলে ১২ করে। খুলনার সর্বোচ্চ রান আসে অধিনায়কের ব্যাট থেকে। ৩২ বলে ৪৪ তান করে আউট হন মিঠুন। মৃত্যুঞ্জয় চৌধুরী ১৩ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন।

রংপুরের হয়ে আব্দুল্লাহ আল মামুন নেন ২ উইকেট। আলাউদ্দিন বাবু, মোহাম্মদ এনামুল, ইকবাল হোসেন, আবু হাসিম এবং নাসুম আহমেদ পান একটি করে উইকেট।

জবাবে নেমে জাহিদ জাভেদ এবং নাসির ওপেনিং জুটিতে যোগ করেন ৬১ রান। ২৪ বলে ২৭ করে ফেরেন জাভেদ। নাসির করেন ৩১ বলে ৪৬ রান। আবু হাসিম করেন ৩২ বলে অপরাজিত ৪০ এবং নাঈম ইসলাম করেন ১৫ বলে অপরাজিত ১৯ রান।

খুলনার হয়ে শেখ পারভেজ জীবন এবং আফিফ হোসেন পান একটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরএনসিএলখুলনানাসিরমিঠুনরংপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন

জুলাই ১৮, ২০২৬

বিয়ে করে বিপাকে আমির, এবার লরেন্স গ্যাংয়ের হুমকি!

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ, সংকটে ১০ হাজার মানুষ

জুলাই ১৮, ২০২৬

নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তার মৃত্যু

জুলাই ১৮, ২০২৬

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT