চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি সভাপতি এখনও ‘এক্সপেরিমেন্ট’ই দেখছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের মাটিতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের আগে একই ফরম্যাটে চলছে এশিয়া কাপ। বিশ্বকাপের আগে এশিয়ার দলগুলো নিজেদের ঝালিয়ে নিতে এ টুর্নামেন্ট। তবে দুয়ারে বিশ্বআসর রেখেও এ টুর্নামেন্টকে এখনও পরীক্ষা-নিরীক্ষার জায়গা হিসেবেই দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে হারের পর শ্রীলঙ্কার কাছেও পরাজয় সঙ্গী করেছে সাকিব আল হাসানের দল। আসরে চার ম্যাচের তিনটিতে টাইগারদের পরাজয় ব্যাটিং ব্যর্থতায়। বিশ্বকাপের আগে দলে এমন পারফরম্যান্স সতর্ক বার্তা দেয় কিনা এমন প্রশ্নে নাজমুল হাসান গণমাধ্যমে বলেছেন, এখনও দলে এক্সপেরিমেন্ট চলছে।

‘আমার ধারণা, আমাদের মূল খেলোয়াড়রা যখন দলে চলে আসবে, তখন এই এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ থাকবে না। আসলে আমাদের নিচের দিকে যে ব্যাটিং স্ট্রেন্থ দরকার, সেটি পাচ্ছিলাম না। আজ নাসুম ভালো খেলেছে, যা আমরা আশা করিনি। তৌহিদ হৃদয়ও দুর্দান্ত। সবচেয়ে বেশি মিস করেছি শান্তকে।’

‘এমন পারফরম্যান্স আমার কাছে অন্তত কোনো সতর্কবার্তা দেয় না। কারণ এখনও এক্সপেরিমেন্টই চলছে। আমাকে যদি জিজ্ঞেস করেন, আসলে এটাই বলব। দলে তামিম নেই, তাতে খুব বেশি সমস্যা হওয়ার কথা ছিল না। লিটন হঠাৎ করেই অসুস্থ হয়ে গেল, তারপর যে রান করছিল শান্তও চোট পেয়ে চলে গেল। যেখানে নিয়মিত আমাদের পরিবর্তন করতে হচ্ছে, যা আগে থেকে আমাদের ভাবনার মধ্যে ছিল না।’

‘কথা ছিল, এশিয়া কাপের স্কোয়াডই বিশ্বকাপে খেলবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কয়েকটা খেলোয়াড় চোটে পড়ে গেল। যেকারণে নতুন কয়েক জনকে খেলাতে হয়েছে। যাদের সুযোগ দেয়া হয়েছে, তাদের মধ্যে দুই-চারজনকে আমাদের পছন্দ হয়েছে। মনে করি, তারা আমাদের স্কোয়াডে থাকতে পারে। এর মানে এই যে অবশ্যই থাকবে। তাই নিউজিল্যান্ড সিরিজে আমাদের আরও কিছু দেখার আছে।’

প্রেমাদাসা স্টেডিয়ামে টিকে থাকার লড়াইয়ে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটে পাঠিয়েছিল বাংলাদেশ। বোলারদের নিয়ন্ত্রিত প্রদর্শনীতে তাদের ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রানে থামায় টিম টাইগার্স। জবাবে ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৬ রানে থামে বাংলাদেশ। সুপার ফোরে টানা দুই পরাজয় ফাইনালের পথ দূরের করে দিয়েছে সাকিবদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩নাজমুল হাসানপ্রেমাদাসা স্টেডিয়ামবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী কয়েক দিনের মধ্যেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: আরাঘচি

জুন ১৩, ২০২৬

বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় এই সিনেমা

জুন ১৩, ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

জুন ১৩, ২০২৬

নাঈম ইসলামকে পুলিশের মারধর, বিসিবির নিন্দা ও তদন্ত দাবি

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT