চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ্যে ঘুরছে নয়ন হত্যাকাণ্ডের আসামী

প্রকাশ্যে ঘুরছে নয়ন হত্যাকাণ্ডের আসামী, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়নের হত্যাকাণ্ডের আসামী প্রকাশ্যে ঘুরছে, সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের নয়ন হত্যা মামলার আসামীদের গ্রেফতার, সঠিক তদন্ত এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মা-বাবা ও এলাকাবাসী।

মঙ্গলবার সকালে এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় একটি মাদ্রাসায় এই সংবাদ সম্মেলন হয়।

এলাকাবাসীর পক্ষে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় মো. বাবলু হক। এসময় উপস্থিত ছিলেন নিহত নয়নের পিতা মো. লিয়াকত আলী ও মাসহ অন্যরা।

নিহত নয়নের মা-বাবার অভিযোগ করে বলেন, বর্তমান ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের এবং আসামীদের সাথে যোগসাজস করে পুলিশ মোট ৮ জন আসামীর মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে এবং উচ্চ আদালতের আদেশে আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলেও পুলিশকে জানালেও কোন ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে ঘটনার সঠিক তদন্ত হচ্ছে না এবং মূল আসামীদের বাঁচানোর চেষ্টা করছে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আশিষ।

নয়ন হত্যার সঠিক তদন্ত, আসামীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নয়নের মা, বাবা ও এলাকার নারী-পুরুষরা।

তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আশিষ জানান, মামলার আইনী কার্যক্রম সঠিকভাবেই চলছে। নয়ন হত্যাকাণ্ডের জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে, সময়মত আদালতে প্রতিবেদন দেয়া হবে বিচারের জন্য।

বিষয়:সংবাদ সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…