চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপান্তরকামী নওয়াজউদ্দিন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২২
বিনোদন
A A

ভক্তদের নিজের অভিনয়ের জাদুতে মুগ্ধ করতে প্রতিবারই নতুন নতুন চমক নিয়ে হাজির হন বলিউডের খ্যাতিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। যারই ধারাবাহিকতায় তার আসন্ন ছবি ‘হাড্ডি’তে তাকে একেবারেই অদেখা এক লুকে দেখা যাবে।

সম্প্রতি জি স্টুডিওর তরফে নওয়াজউদ্দিন সিদ্দিকির আসন্ন ছবি ‘হাড্ডি’তে তার লুকের একটি ছবি শেয়ার করা হয়। জানা যায়, এই ছবিতে একজন রূপান্তরকামীর চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিনকে।

এর আগেও তাকে বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে। কিন্তু এই চরিত্রটি একদমই আলাদা। যেটির জন্য নিজেকে আলাদাভাবে তৈরি করেছিলেন নওয়াজউদ্দিন! সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন অভিনেতা নিজেই।

Banglabid

নওয়াজ জানান, ‘হাড্ডি ছবিতে আমাকে অনেক রূপান্তরকামী মানুষের সঙ্গে কাজ করতে হয়েছে। আমি তাদের ২০-২৫ জনের মধ্যে থেকেছি, সময় কাটিয়েছি। তারা যেভাবে পৃথিবীকে দেখেন সেটা সম্পূর্ণ আলাদা। শুধু আলাদাই নয়, আকর্ষণীয় বটে! তাদের জীবন সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি।’

অভিনেতা আরও বলেন, ‘আমি এই চরিত্রটাকে একটা ক্যারিকেচার হিসেবে তৈরি করতে চাইনি। বরং একজন রূপান্তরকামী মানুষ যেমন হন, তিনি যেমন ভাবেন নিজেকে হাড়ে মজ্জায় সেভাবে তৈরি করার চেষ্টা করেছি। আর সেই কারণেই, নিজেকে তৈরি করার জন্যই আমি তাদের সঙ্গে থেকেছি, সময় কাটিয়েছি। আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আমার এই চেষ্টা পর্দায় কীভাবে ধরা দেয়।’

এর আগে ‘হিরোপন্তি ২’ ছবিতে নওয়াজউদ্দিনকে লায়লা শরণের চরিত্রে দেখা গিয়েছিল। কিন্তু অভিনেতা জানান, ‘হাড্ডি’ ছবিতে তাকে যে চরিত্রে দেখা যাবে সেটা লায়লা শরণের চরিত্রটির থেকে অনেকটাই আলাদা। ‘হিরোপান্তি ২’ ছবিতে তাঁর চরিত্র ছিল একজন পুরুষের, যার মধ্যে মেয়েলি ব্যাপার আছে। কিন্তু সে রূপান্তরকামী মানুষ ছিল না।

Reneta

নির্মাতা অক্ষত অজয় শর্মার রিভেঞ্জ ড্রামা ‘হাড্ডি’র চিত্রনাট্য তৈরি করেছেন অদম্য ভাল্লা এবং পরিচালক নিজেই।

সূত্র: হিন্দুস্থান টাইমস 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নওয়াজনওয়াজউদ্দিন সিদ্দিকীবলিউডসিনেমাহাড্ডি
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT