প্রবাস সংবাদ

কানাডায় নাট্যসঙ্ঘের তৃতীয় নাট্যোৎসব

বাংলাদেশি নাট্যদলের পারফরম্যান্সের দৃশ্য, নাট্যোৎসবের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নাট্যোৎসবের জন্য প্রস্তুত বাংলাদেশি নাট্যদলের পারফরম্যান্সের দৃশ্য, মঞ্চে নাচ ও অভিনয় করছে শিল্পীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নাটক সমাজের দর্পণ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার, শুদ্ধাচার শুভ ও সুন্দরের পথে মানুষকে ধাবিত করে এই ধারণাকে উপজীব্য করে কানাডার টরেন্টোতে নাট্যসঙ্ঘের আয়োজনে তৃতীয় নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী আয়োজিত নাট্যোৎসবে পর পর দুটি নতুন নাটক ‘পৌরাণিক’ ও ‘রাম গরুড়ের ছানা’ মঞ্চস্থ হয়েছে। দুটো নাটকেরই নাট্যকার ও নির্দেশক ছিলেন সুব্রত পুরু।

পৌরাণিক নাটকটি ‘গীত-নৃত্য-মঞ্চ শ্রুতিতিনাট্য’। অন্যদিকে রাম গরুড়ের ছানা’ একটি বিদ্রুপাত্মক বা হাস্যরসাত্মক নাটক। প্রথম দিনের অতিথি শিল্পী সোনালী রায় ও পরের দিন শিল্পী রনি প্রেন্টিস রায়ের অনবদ্য পরিবেশনা সমগ্র আয়োজনটিকে উৎসব আমেজের আবহ এনে দিয়েছে। নাটক দুটির উল্লেখযোগ্য দিক ছিল নতুন প্রজন্মের অংশগ্রহণ যা দর্শকদের আকর্ষণ করে।

বিষয়:কানাডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…