চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেপ্তার

রেজাউল করিম রেজা রেজাউল করিম রেজা
৫:০১ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, জনপদ, নাটোর, বাংলাদেশ, রাজশাহী
A A
চ্যানেল আই অনলাইন নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরের চরতেবাড়িয়া থেকে ভুয়া এমবিবিএস ডাক্তার আব্দুস ছাত্তার ফকিরকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে চরতেবাড়িয়া গ্রামের নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়াইগ্রাম উপজেলার পাড়বোর্নী গ্রামের উত্তম রোজারিও প্রতারিত হবার অভিযোগের পরিপ্রেক্ষিতে সিপিসি-২, নাটোরক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল চরতেবাড়িয়া গ্রামে অভিযান চালায়। এসময় ২টি প্রেসক্রিপশন প্যাড, বই এবং চিকিৎসার সরঞ্জামসহ আব্দুস সাত্তার ফকিরকে গ্রেপ্তার করা হয়।

উত্তম রোজারিওর অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী প্রতারকের নিকট হতে কোমরের চিকিৎসা নেন। তবে ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগী বিভিন্ন শারীরিক জটিলতায় ভূগছেন। গ্রেপ্তার আব্দুস ছাত্তার ফকির কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে এমবিবিএস/বিডিএস পাশ না করেও চরতেবাড়িয়া গ্রামে মানবদেহের যেকোন হাড়-ভাঙ্গা, বিষ-ব্যথা, রগের ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টে ব্যথা, মেরুদন্ডের ব্যথা, জরায়ু ক্যান্সার ও স্ত্রীরোগ, গ্যাস্ট্রিক-আলসার, স্বাস্থ্যহীনতা, যৌন দূর্বলতা সহ অন্যান্য জটিল ও কঠিন রোগের চিকিৎসার নামে সাধারণ মানুষকে প্রতারিত করে অর্থ আত্মসাৎ করে আসছে।

র‌্যাব নাটোর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নাটোর থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাক্তারনাটোর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT