চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতেছে জার্মানি, ড্র করেছে নেদারল্যান্ডস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
জার্মানি ফুটবল দলের খেলোয়াড়রা জিতেছে ম্যাচের আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা নেশনস লিগে কাঙ্খিত জয় পেয়েছে জার্মানি। বসনিয়া ও হার্জেগোভিনার ঘরের মাঠে দলটিকে ২-১ গোলে হারিয়েছে জার্মানরা। প্রথমার্ধে দুই গোল করেছেন ফরোয়ার্ড দেনিজ উদনাভ। এ জয়ে গ্রুপের শীর্ষে উঠেছে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।

একই গ্রুপে পয়েন্ট হারিয়েছে নেদারল্যান্ডস। হাঙ্গেরির বিপক্ষে ডাচরা ১-১ গোলে ড্র করেছে। ডিফেন্ডার ডানজেল ডামফ্রিসের গোলের আগে জাতীয় দলের হয়ে প্রথম লাল কার্ড দেখেছেন দলটির অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

তিন ম্যাচ খেলে জার্মানির দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে। গোল ব্যবধানেও এগিয়ে জার্মানি, তিন ম্যাচে ৯ গোল করলেও হজম করেছে মাত্র ৩ গোল। গ্রুপপর্ব শেষে টেবিলের শীর্ষ দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেই সম্ভাবনা নেদারল্যান্ডসের বেশি।

লাল কার্ড দেখে অবশ্য মেজাজা হারিয়েছেন ডাচ অধিনায়ক ফন ডাইক। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এটা হওয়ার কথা না। বিশেষত প্রথম হলুদ কার্ডের দেখার পর আমি মেজাজ হারিয়েছিলাম। তারা বলেছিল অধিনায়কই রেফারির সাথে কথা বলার মত। আমি সেজন্য হেঁটে গিয়েছিলাম। যদি অধিনায়ক কোনো কথা না বলতে পারে…তাহলে এটা বেশি কঠিন বিষয়।’

জার্মান কোচ নাগেলসম্যান বলেছেন, ‘সবমিলিয়ে আমি তাদের পারফরম্যান্সে খুশি। আমরা তাদের খুব বেশি কাউন্টার অ্যাটাক করতে দেইনি। যেভাবে খেলেছি তাতে আমাদের আরও কয়েকটি গোল পাওয়া উচিত ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জার্মানিনাগেলসম্যাননেদারল্যান্ডসনেশনস লিগফন ডাইকবসনিয়ালিড স্পোর্টসহাঙ্গেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT