গুলি করার ভঙ্গিতে উদযাপন, লাল কার্ড জুটল ইসরায়েলি খেলোয়াড়ের

উয়েফা নেশনস লিগে ঘরের মাঠে অস্ট্রিয়া ৩-১ গোলে হারিয়েছে ইসরায়েলকে। ম্যাচে একবার সমতায় ফেরে সফরকারীরা। সেসময় গোল উদযাপনে অখেলোয়াড়ি প্রদর্শনীতে ইসরায়েলের সাঈদ আবু ফারচি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
বৃহস্পতিবার রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে সাঈদের গোলে ১-১এ সমতা আসে। এরপর তিনি দৌড়ে কোণার দিকে যেয়ে কর্নার পতাকা উপড়ে, ঘাসের উপর ডান হাঁটুতে ভর দিয়ে বসে গুলি করার ভঙ্গিতে উদযাপন করেন। এটা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না যে, এটি কি ফার্চি পুল কিউ শট নাকি কোন অস্ত্র দ্বারা গুলি করার অনুকরণ করা হয়েছে।
রেফারি ৫১ মিনিটে তাকে একটি হলুদ কার্ড দেখিয়েছিলেন। মাত্র চার মিনিট পর এই উদযাপনের জন্য তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। লাল কার্ড হয়ে মাঠ ছাড়েন সাঈদ।
ম্যাচে ৪৩ মিনিটে রোমানো শ্মিডের পেনাল্টিতে লিড পায় অস্ট্রিয়া। ৫৫ মিনিটে সমতায় ফেরে ইসরায়েল। ৯০ মিনিটে ফিলিপ মুয়েন এবং যোগ করা তৃতীয় মিনিটে সাসা কালাজজিচের গোলে জয় তোলে অস্ট্রিয়া।






