রাজনীতি

নববর্ষে জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া: রিজভী

প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন একজন ব্যক্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছেন, অন্যান্য অতিথি ও দর্শকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নববর্ষে জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরেয়ে দেওয়া। কারণ শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল।

সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যার জন্য আমরা গত ১৫-১৬ বছর ধরে লড়াই করছি, এখনও সেটি নিশ্চিত হয়নি। সেটি নিশ্চিত করার পথেই আমরা এগুচ্ছি, কিন্তু এটি নিয়ে টালবাহানা করা চলবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনার এই ভয়ংকর থাবার মধ্যেও এদেশের মানুষ তার নিজস্ব চিন্তা, তার নিজস্ব সংস্কৃতি, তার গৌরবময় অতীত এবং তার আবহমান বাংলার প্রকৃত যে আদর্শ সেটা বুকে ধারণ করেই লড়াই করেছে। আর এই লড়াই করেছে বলেই আমরা আজকে বিজয়ী হয়েছি। সুতরাং এই বিজয়কে আরও দীর্ঘস্থায়ী করতে হবে।

বিষয়:নববর্ষ বিএনপি রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…