বাংলাদেশ

রাষ্ট্রীয় শোকের দিনে আতশবাজি-পটকা ও শোভাযাত্রাসহ আরও যা নিষিদ্ধ

প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর কালো-সাদা ছবি, গভীর ভাবের মুখাবয়ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাষ্ট্রীয় শোক উপলক্ষে ডিএমপি এক গণবিজ্ঞপ্তিতে কিছু বিধি নিষেধ জারি করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আগামী বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শোককালীন সময়ে ঢাকা মহানগর এলাকায় সকল ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা করা যাবে না। উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো কিংবা জনউপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।

ডিএমপি সম্মানিত নগরবাসীর প্রতি এসব নির্দেশনা মেনে চলার জন্য সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

বিষয়:খালেদা জিয়া ডিএমপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…