বাংলাদেশ

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শুক্রবার

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের লোগো, ইসলামি শিক্ষা ও সংস্কৃতি প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের লোগো, যেখানে একটি খোলা কিতাবের ছবি রয়েছে, যা ইসলামি শিক্ষা ও সংস্কৃতি প্রচারের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষে আগামীকাল ২১ এপ্রিল শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে আজ ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭; ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার ডিসি অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।

বিষয়:চাঁদ দেখা কমিটি জাতীয় চাঁদ দেখা কমিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…