বাংলাদেশ

জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

ছবি: সংগৃহীত

১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা যাওয়ার তথ্য যাচাই-বাছাই করা হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ।

বিষয়:চাঁদ দেখা কমিটি জিলকদ মাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…