পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
রোববার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য দেশের নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। এ জন্য কয়েকটি টেলিফোন নম্বরও দেওয়া হয়েছে। নম্বরগুলো হলো- ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।
এ ছাড়া চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।







