স্বাস্থ্য

কিডনি হাসপাতালে বিনা খরচে কিডনি প্রতিস্থাপন

নাশনাল ইনস্টিটিউট অব ডায়াগনস্টিক্স ও হেলথ টেকনোলজি বোর্ডের সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

নাশনাল ইনস্টিটিউট অব ডায়াগনস্টিক্স ও হেলথ টেকনোলজি বোর্ডের সাইনবোর্ড, যেখানে বাংলায় লেখা রয়েছে প্রতিষ্ঠানটির নাম।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে বিনা খরচে বাবুল মোল্লা (৪১) নামের এক রোগীর দেহে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার ৩০ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল ২৯ এপ্রিল রাতে এই কিডনি প্রতিস্থাপন করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বাবুল মোল্লা নামের রোগীকে কিডনি দান করেছেন তার স্ত্রী মদিনা বেগম। বর্তমানে কিডনি দাতা ও গ্রহীতা উভয়েই সুস্থ আছেন।

এ বিষয়ে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. বাবরুল আলম বলেন, ‍কিডনি বিকল রোগের সর্বোত্তম চিকিৎসা হচ্ছে কিডনি প্রতিস্থাপন। আমাদের ভবিষ্যতে প্রতি শনিবার অন্তত একটি করে কিডনি প্রতিস্থাপনের লক্ষ্য আছে।

তিনি বলেন, কিডনি রোগের চিকিৎসায় ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিস অ্যান্ড ইউরোলজিকে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ বিষয়ে সবার সহযোগিতা আশা করছি।

বিষয়:কিডনি প্রতিস্থাপন স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…