আদালত

কারাগার থেকে মুক্তি পেলেন জাসদের ২৪ নেতা

কারাগার থেকে মুক্তি পেলেন জাসদের ২৪ নেতা

গত ২৬ সেপ্টেম্বর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় প্রতিনিধিসভায় মব হামলার শিকার হয়ে গ্রেপ্তার হওয়া ২৭ নেতার মধ্যে ২৪ জন জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে তারা মুক্তি পান। ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেপ্তার ২৭ জনের মধ্যে একজনের জামিন হলেও আজ মুক্তি পাননি। জাসদ কার্যালয়ের নিচের দোকানের এক কর্মচারীর বাবার নামের বানানে ভুল থাকায় তার মুক্তি আটকে গেছে। আশা করা হচ্ছে, প্রয়োজনীয় সংশোধনের পর আগামীকাল তিনি মুক্তি পাবেন।

এ ছাড়া গাজীপুর মহানগর জাসদের দুই নেতার জামিন আবেদনের শুনানি আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই দিন তারা জামিন পেয়ে মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন জাসদের দপ্তর সম্পাদক।

বিষয়:জামিনে মুক্তি জাসদ ঢাকা কেন্দ্রীয় কারাগার মব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…