শিক্ষা

সিরাজগঞ্জে ৮৫২ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান

সিরাজগঞ্জে ৮৫২ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান

মানবকল্যানমুখী ফাউন্ডেশন খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন সিরাজগঞ্জের ৯ উপজেলার ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ৮৫২ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে।

বৃহস্পতিবার (৮ই অক্টোবর) সকালে আনন্দঘন মূহুর্তে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান অতিথি খাজা টিপু সুলতান মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেন।

সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মো. শহিদুল হাসান, জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সোহাগপুর নূতন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকার (সোহেল) ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক এস এম মেহেদী মাসুদ।

বেলকুচি উপজেলার সোহাগপুর নতুন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও সমাজের বিভিন্নস্তরের পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি খাজা টিপু সুলতান তার বক্তব্যে বলেন, আজকের দিনে মহান ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা প্রার্থনা করি ভাল মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবো, সত্য কথা বলব, প্রতারণা করব না, অন্যের বৈধ অধিকারকে নিজের স্বার্থের চেয়ে প্রাধান্য দেব এবং আত্মশুদ্ধি অর্জন করব।

ফাউন্ডেশনের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় নানাবিধ মেধা ভিত্তিক প্রতিযোগিতামুলক অনুষ্ঠান ‘মেধায় মাতি’ পর্বটি ছিল অন্যতম আকর্ষণ।

উল্লেখ্য, বিগত ২০০১ সাল থেকে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন বৃত্তিপ্রদান কার্যক্রমের পাশাপাশি আরো ২টি মানবকল্যানমুলক কার্যক্রম করে আসছে সারাদেশজুড়ে।

বিষয়:খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন বৃত্তি মেধাবী ছাত্র-ছাত্রী সম্মাননা সনদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…