চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাতিল হচ্ছে জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি জানান, ওই আইনটি বাতিল করতে নির্বাচন কমিশন চিঠি দিয়েছিল। ওই চিঠি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। ফলে জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে না গিয়ে নির্বাচন কমিশনের অধীনেই থাকছে।

জাতীয় পরিচয় নিবন্ধন আইন প্রসঙ্গে সিইসি বলেন, আমি সরকারকে আন্তরিক মোবারকবাদ জানাই যে, অতি দ্রুত সময়ে অ্যাডভাইজরি কমিটি অনুমোদন দিয়েছে। বুধবার আমরা চিঠি পাঠিয়েছিলাম, বৃহস্পতিবার এটা পাশ হয়েছে।

তিনি বলেন, যখন জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া হয়, তখন আমি গণমাধ্যমের খবরে জানতে পেরেছিলাম। দেশের একজন সিনিয়র নাগরিক হিসেবে তখনই আমি মনে করেছিলাম, কোনো মহৎ উদ্দেশ্যে এটা নেওয়া হচ্ছে না। আমি সিইসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দু’একজনের সঙ্গে আলাপের পর আমি বলেছিলাম, জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখতে হবে। এজন্য যা যা করার আমি করবো। সেজন্য ওই আইন বাতিল করতে চিঠি দিয়েছি।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, বিজ্ঞ জনেরা সবদিক বিবেচনা করে সুপারিশ করেছেন। আমরা সুপারিশ পর্যালোচনা করার পর প্রতিক্রিয়া জানাবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পরিচয়জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩সিইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

তীব্র তাপপ্রবাহের কারণে প্যারিসের আইফেল টাওয়ারের পাশের ট্রোকাডেরো ফোয়ারায় মানুষ শরীর শীতল করার চেষ্টা করছেন

রেকর্ড তাপদাহে ফ্রান্সে ১৮ প্রাণহানি, গাড়িতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যালকুলেটরে হিসাব করে সরকারি কর্মকর্তার ‘কমিশন’ দাবি, ভিডিও ভাইরাল

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এআইয়ে অগ্রগতি বিষয়ে ফাইভ আইজের ‘বড় সতর্কতা’

জুন ২৩, ২০২৬

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমে নেই স্বস্তি

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT