চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি প্রবাসীদের জন্য চালু হচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১২:২৬ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৩
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের স্বাক্ষর অনুষ্ঠানে একজন কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের জন্য খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা।

আজ ২৭ অক্টোবর শুক্রবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের দূতাবাসে সৌদি প্রবাসী বাংলাদেশীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র প্রদান সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশার অভিবাসীরা যোগ দেন।

মতবিনিময় সভায় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সৌদি আরবে বসবাসরত প্রায় ২৮ লক্ষ অভিবাসী বাংলাদেশীদের অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। যার ফলে প্রবাসীদের দেশে অনেক ধরণের সেবা প্রাপ্তিতে সমস্যায় পড়তে হয়। সৌদি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যূলেট অফিসে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে কারিগরি প্রক্রিয়া ও প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে। আশা করা যায় খুব শীঘ্রই প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান চালু করা সম্ভব হবে।

Banglabid

জাবেদ পাটোয়ারী বলেন, সকলের হাতে স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) পৌঁছে দেয়া প্রধানমন্ত্রীর অগ্রাধিকার মূলক প্রকল্প। তাই সংযুক্ত আরব আমিরাতের পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরবে এই প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী স্মার্ট নাগরিক, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সরকার নির্মানে সবার স্মার্ট কার্ড থাকাটা জরুরী। সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের সবাইকে স্মার্ট কার্ড সেবা প্রদানে দূতাবাস প্রস্তুতি গ্রহণ করছে।

মতবিনিময় সভায় বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম প্রবাসীরা কিভাবে স্মার্ট কার্ডের জন্য আবেদন করবে, ফরম পূরণ করে দূতাবাসে জমা দিবে তার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন হলে বর্তমানে শধুমাত্র নতুন আবেদন গ্রহণ করা হবে। এরপর সংশোধনের কাজ পর্যায়ক্রমে শুরু করা হবে।

সভায় নির্বাচন কমিশনের উপ প্রকল্প পরিচালক মেজর মামুন-অর-রশিদ এনআইডি কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। এ সময় নির্বাচন কমিশন থেকে আগত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কয়েকজন প্রবাসী বাংলাদেশীর হাতে স্মার্ট কার্ড তুলে দেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এই কার্ডগুলো বাংলাদেশ থেকে প্রস্তুত করে আনা হয়েছিল। এ সময় প্রবাসীরা দ্রুত স্মার্ট কার্ড প্রদানের দাবী জানান এবং দূতাবাসের সহযোগিতা কামনা করেন।

Reneta

প্রবাসী যাদের পাসপোর্টে বয়স বা নাম ভুল রয়েছে জাতীয় পরিচয়পত্রে তা সঠিক করে দেওয়ার দাবী জানান তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ নির্মানে সফলতা কামনা করে এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পরিচয়পত্রজেদ্দাপ্রবাসীরিয়াদসৌদি আরবসৌদি প্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT