জনপদ

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা- ২০২৫। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদেরকে নগদ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের ইমামনগর জামিয়া ইসলামিয়ার কওমি মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হয় জাতীয় কুরআন প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায় থেকে জোন ভিত্তিক ১২ শতাধিক হাফেজ, মাওলানা, মুফতি ও মাদরাসার ছাত্ররা অংশগ্রহণ করেন। তিন গ্রুপে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হয়। হাফেজ, মাওলানা, মুফতি, মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারনায মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ‘হিফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’ এর সভাপতি শায়েখ ক্বারী আব্দুল হক্ব। বিশেষ অতিথি ছিলেন শায়েখ ক্বারী নাজমুল হাসান।

পবিত্র এই কোরআন প্রতিযোগিতা দেখতে প্রায় ৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।

বিষয়:ব্রাহ্মণবাড়িয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…