নেত্রকোনা

বড় ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর

বড় ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার থেকে ১ লাখ ২১ হাজার ৪২ ভোটে এগিয়ে থেকে বিজয়ী হন তিনি।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট ১৫০টি কেন্দ্রে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। তার দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লুৎফুজ্জামান বাবর বলেন, ‘এই বিজয় জনগণের বিজয়। এলাকার উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ এবং জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করে যাবো।’

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ জামায়াত বাবর বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…