রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নেতৃত্বে নাহিদ-আখতার

জনগণের সমাবেশে হাজারো মানুষ উপস্থিত, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের সমাবেশে হাজারো মানুষ উপস্থিত, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন রাজনৈতিক দল ‌‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে জুলাই আন্দোলনের সমন্বয়ক ও সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান আখতার হোসেন।

শহীদ রাব্বির বোন নতুন দলের আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন। এরপর সদস্য সচিব আখতার হোসেন আংশিক কমিটি ঘোষণা দেন।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। কোরআন তেলাওয়াতের পর গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়।

অনুষ্ঠান বিভিন্ন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

বিষয়:এনসিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…