অন্যান্য খেলা

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ

বিভিন্ন খেলোয়াড়ের রঙিন silhouettes দিয়ে আন্তর্জাতিক ক্রীড়া দিবসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন খেলোয়াড়ের রঙিন silhouettes দিয়ে আন্তর্জাতিক ক্রীড়া দিবসের উদযাপন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন’ -এই প্রতিপাদ্য নিয়ে পালন হচ্ছে এবারের জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। প্রতি বছরের ৬ এপ্রিল পালন করা হয় দিবসটি।

১৮৯৬ সালে, এইদিনে গ্রিসের রাজধানী এথেন্সে আধুনিক অলিম্পিক গেমস যাত্রা করেছিল। জাতিসংঘ ২০১৩ সালের সাধারণ সভায় দিনটিকে ‘উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ হিসেবে বেছে নেয়।

২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে দিনটি। বাংলাদেশে দিনটি জাতীয় পর্যায়ে পালিত হয়ে থাকে।

দিবসটি উপলক্ষে দিনটি উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এবং দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থা নানা কর্মসূচির আয়োজন করেছে।

বিষয়:৬ এপ্রিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…