ক্রিকেট

নাসির-তামিমার আইনজীবীদের পাল্টাপাল্টি আবেদন, বিব্রত আদালত

বিবাহের অনুষ্ঠানে দম্পতির প্রেমময় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবাহের অনুষ্ঠানে এক দম্পতি প্রেমময় মুহূর্তে একে অপরের দিকে তাকাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আইনিভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলা শুনতে বিব্রতবোধ করেছেন ঢাকার একটি আদালত। এরপর মামলাটি অন্য আদালতে বদলির আদেশ দেয়া হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।

সোমবার সকালে আদালতে নাসির হোসেন এবং তামিমা সুলতানা হাজির হন। এদিন নাসির হোসেন এবং তামিমা সুলতানার আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। আসামি ও বাদীপক্ষের আইনজীবীরা পাল্টাপাল্টি আবেদন করায় বিব্রতবোধ করেন আদালত।

এরমধ্যে বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি আবেদন করেন নাসিরের আইনজীবী। মামলার কারণ হিসেবে বলেন, এ মামলার বিচার চলছে। এ অবস্থায় বাদীপক্ষের আইনজীবী মিজ হাসান গত ১৬ এপ্রিল গণমাধ্যমে বলেন নাসির হোসেন ব্যভিচার করে তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন।

যেহেতু এ বিষয়ে বিচার চলছে, বিচার শেষে আদালত রায়ের মাধ্যমে নির্ধারণ করবেন নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন কীনা এবং ব্যভিচারের সম্পর্ক করেছেন কীনা। ফলে মিজ হাসান ওই বক্তব্যের মাধ্যমে আদালত অবমাননা করেছেন।

বাদীপক্ষের আইনজীবী মিজ হাসান আদালতে অভিযোগ করে বলেছেন, ‘আসামিপক্ষের আইনজীবী আগে বাদীপক্ষের মামলা পরিচালনা করেছেন। আইন অনুযায়ী তিনি এখন আসামিপক্ষে মামলা পরিচালনা করতে পারেন না।’

পরে আদালত বিব্রতবোধ করে মামলাটি অন্য আদালতে পাঠিয়ে দিতে দুপক্ষের আইনজীবীর মতামত চান। তারা আপত্তি নেই জানালে আদালত সিএমএম বরাবর মামলাটি পাঠিয়ে দেন।

বিষয়:তামিমা নাসির বাংলাদেশ ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…