প্রাকৃতিক দুর্যোগ কিংবা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র প্রধান নভোচারী জোসেফ আকাবা। ঢাকা সফররত আকাবা চ্যানেল আইকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তরুণদের উদ্দেশে বলেন, শুধু নভোচারী নয় বরং পছন্দের কাজের পেছনে শেষ পর্যন্ত লেগে থাকাটাই সাফল্যের সিক্রেট।






