চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজা যুদ্ধে বেসামরিক মানুষের মৃত্যুর নিন্দা জানালেন মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ১৮, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে বেসামরিক নাগরিকদের মৃত্যুর নিন্দা জানিয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের ই-উদ্বোধনী অধিবেশনে এই নিন্দা জানান নরেন্দ্র মোদি। গত ৭ অক্টোবর ইসরায়েলের উপর হামাসের সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল অবস্থানের ওপরও জোর দিয়েছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই দেখছি যে পশ্চিম এশিয়া অঞ্চলের ঘটনা থেকে নতুন সমস্যা সৃষ্টি হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে সন্ত্রাসী হামলার নিন্দা করে তিনি বলেন, আমরা ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষে বেসামরিক মানুষের মৃত্যুর তীব্র নিন্দাও করেছি। এই যুদ্ধে আমরা সংলাপ ও কূটনীতির ওপর জোর দিচ্ছি।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে কথা বলার পর, আমরা ফিলিস্তিনের জনগণের জন্য মানবিক সাহায্যও পাঠিয়েছি। এই সময় গ্লোবাল সাউথের দেশগুলোর বৃহত্তর বৈশ্বিক এই সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়া উচিত।

গ্লোবাল সাউথ বলতে প্রাথমিকভাবে এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণ গোলার্ধে অবস্থিত দেশগুলোর সমষ্টিকে বুঝায়। এই দেশগুলো প্রায়শই দারিদ্র্য, অসমতা এবং সম্পদের অভাবের মতো সমস্যাগুলোর সম্মুখীন হয়।

৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে আক্রমণ শুরু করার পরে ১ হাজার ২০০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছিল। সেই হামলার প্রতিশোধ হিসাবে, ইসরায়েল গাজা উপত্যকায় হামাসের শক্ত ঘাঁটিকে উদ্দেশ্য করে হামলা চালিয়ে যাচ্ছে যেখানে ফিলিস্তিনি বেসামরিক মানুষের মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।

Reneta

এই যুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল ও ফিলিস্তিনকে ‘ফাইভ সি’ নীতি- পরামর্শ, যোগাযোগ, সহযোগিতা, সৃজনশীলতা এবং সক্ষমতা বৃদ্ধি অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজানিন্দাপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীবেসামরিক মৃত্যুভারতযুদ্ধহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিল্টার আছে মানেই কি পানি জীবাণুমুক্ত?

আগস্ট ১, ২০২৬

টানা পঞ্চমবার সাফের সভাপতি সালাউদ্দিন

আগস্ট ১, ২০২৬

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বাণিজ্য সম্প্রসারণে আলোচনা

আগস্ট ১, ২০২৬

‘শহীদ আজমল ও শহীদ টুটুলের লড়াইটা ছিল ভিন্ন ধারার’

আগস্ট ১, ২০২৬

র‍্যাবের টিএফআই সেল পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকরা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT