রি-রোলিং মিলে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ

রি-রোলিং মিলের ভেতরে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের জন্য ক্ষতিগ্রস্ত স্থান ও ক্ষতিগ্রস্ত সামগ্রী দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণ হয়ে পাঁচজন দগ্ধ হয়েছেন।
আজ (১৪ অক্টোবর) শনিবার ভোররাত ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রোলিং মিলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধরা হলেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ জাকারিয়া ও মোহাম্মদ শরিফুল ইসলাম। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে কাজ করার সময় হঠাৎ করে গ্যাসের মিটার বিস্ফোরণ হয়ে পাঁচজন দগ্ধ হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে শতভাগ, সাইফুল ৬০ শতাংশ, শরিফুলের ৫৭ শতাংশ, জাকারিয়ার ৩৫ শতাংশ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেছেন।






