নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে জামায়াতের মতবিনিময়

নারায়ণগঞ্জে ধর্মীয় নেতাদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত, আলোচনা ও সমঝোতার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) জেলার হিন্দু নেতাদের সাথে জামায়াতে ইসলামীর এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ, জেলা সেক্রেটারি জাকির হোসাইন, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন প্রমূখ।
সনাতন ধর্মালম্বীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শ্রী প্রবীর কুমার শাহা, জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শিপন সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সদস্য সচিব জয় রাজ চৌধুরীসহ আরো অনেকে।






