আন্তর্জাতিক

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ন্যান্সি পেলোসির সাক্ষাত

ন্যান্সি পেলোসি ও তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ, বিমানবন্দরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যান্সি পেলোসি ও তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সময় বিমানবন্দরে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীনের সতর্কবার্তার পরও তাইওয়ান সফরে গিয়ে দেশটির পার্লামেন্ট পরিদর্শন এবং তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন ন্যান্সি পেলোসি।

বৈশ্বিক ও জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখে তাইওয়ান-যুক্তরাষ্ট্রের মধ্যে আন্তঃপার্লামেন্টারি সহযোগিতা এবং সংলাপের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন মার্কিন কংগ্রেসের স্পিকার।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় তাইওয়ানে পৌঁছান ন্যান্সি পেলোসি। তাইপেতে পেলোসির হোটেলের বাইরে বিক্ষোভ করেছেন চীনপন্থীরা। মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের মূল্য যুক্তরাষ্ট্রকে দিতে হবে।

বিষয়:চীন তাইওয়ান ন্যান্সি পেলোসি সতর্কবার্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…