চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ডেভিড ওয়াইজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ১৬, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ওয়াইজ। ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার হয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচ ক্যারিয়ারেরও শেষ ম্যাচ হয়ে থাকল তার। ৩৯ বছর বয়সে এসে ক্রিকেট ছাড়ার ‘সঠিক সময়’ বলে মনে হয়েছে ওয়াইজের।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডেভিড বলেন, ‘সামনের টি-টুয়েন্টি বিশ্বকাপ এখনও দুই বছর বাকি এবং আমার এখন ৩৯ বছর বয়স। আন্তর্জাতিক ক্রিকেট অনুযায়ী আমি জানি না কত সময় ক্রিকেটে দিতে পারব।’

‘অবশ্যই, চাইব আরও দুই বছর ক্রিকেট খেলতে। আমার এখনও মনে হচ্ছে দলকে দেয়ার অনেক বাকি আছে এবং আরও ক্রিকেট খেলতে চাই। কিন্তু আমার মনে হয় নামিবিয়ার ক্রিকেট থেকে বিদায়ের এরচেয়ে ভালো সময় আর নেই। তাদের সাথে অনেক ভালো সময় কাটিয়েছি। ইংল্যান্ডের বিপক্ষে খেলে বিদায় জানানোকে সঠিক সময় মনে হয়েছে।’

আফ্রিকায় জন্ম নেয়া ডেভিড ওয়াইজ সাউথ আফ্রিকার হয়ে ২০১৫ সালের আগস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেটে আসেন। এরপর ২০১৬ সালে আফ্রিকা ছেড়ে নামিবিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। পাঁচ বছর পর ২০২১ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার হয়ে অভিষেক ঘটে। ওই বছর নামিবিয়াকে সুপার টুয়েলভে ওঠাতে দারুণ ভূমিকা রাখেন তারকা ক্রিকেটার।

ডেভিড ওয়াইজ নামিবিয়ার হয়ে ৩৪টি টি-টুয়েন্টিতে ৫৩২ রানের পাশাপাশি ৩৫ উইকেট নিয়েছেন। ৯টি ওয়ানডে খেলে ২২৮ রানের সাথে উইকেট নিয়েছেন ছয়টি। সবমিলিয়ে ৫৪টি টি-টুয়েন্টি এবং ১৫টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা হয়েছে তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডওয়াইজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নামিবিয়া২৪সাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT