বিনোদন

১৬ সেপ্টেম্বর এক মঞ্চে নগরবাউল, অর্থহীন ও আর্টসেল

নগরবাউল, অর্থহীন ও আর্টসেল একসঙ্গে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ সেপ্টেম্বর এক মঞ্চে নগরবাউল, অর্থহীন ও আর্টসেল পারফর্ম করছে, বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসছে ১৬ সেপ্টেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় লাইন আপের কনসার্ট! যেখানে একইমঞ্চে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় তিন ব্যান্ড নগর বাউল, অর্থহীন ও আর্টসেল। যে কনসার্টটি নিয়ে মুখিয়ে আছেন ভক্ত অনুরাগীরা।

চট্টগ্রামে অসাধারণ ইভেন্টের পর রাজধানী ঢাকাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় পর্ব ওরাইমো প্রেজেন্টস হেডব্যঙ্গার্স প্যারাডাইজ ২ পাওয়ার্ড বাই ফুডপান্ডা। সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছেন, ১৬ সেপ্টেম্বর বসুন্ধরা আইসিসিবি হল ৪-এ অনুষ্ঠিত হবে প্রতীক্ষিত এই কনসার্ট। এবারেও আয়োজনে সিক্স বেইজ কমিউনিকেশান।

আয়োজকরা আরও জানান, নগর বাউল, অর্থহীন ও আর্টসেল ছাড়াও লাইন আপে যুক্ত হয়েছে বেশকিছু জনপ্রিয় ব্যান্ড। এরমধ্যে আছে পাওয়ারসার্জ, মেকানিক্স, ট্রেইনরেক, স্যাভেজারি, প্লাজমিক নক, অনকোর।

এবারের ইভেন্টে আয়োজকরা দর্শকদের জন্য দুই ধরনের টিকিটের ব্যবস্থা রেখেছেন। রেগুলার টিকিট, যার মূল্য ৫৫০ টাকা। ভিআইপি টিকেট, যার মূল্য ১২৫০ টাকা। ভিআইপি টিকিটের ক্রেতাদের জন্য টিকিটের পাশাপাশি থাকছে আরও বিভিন্ন স্যুভেনিয়্যর। টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রকের ওয়েবসাইট থেকে।

ইভেন্টটির এসোসিয়েট পার্টনার হিসেবে আছে ভ্যান্টেজ ইম্পোর্টস। এছাড়া অন্যান্য পার্টনার হিসেবে আছে বিবিএমএফসি, গেট সেট রক, কোডিক্সেল।

বিষয়:অর্থহীনআর্টসেলকনসার্টজেমসনগর বাউলসুমন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…