চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাতা ও উপবৃত্তি বিতরণে নগদের সেরা সাফল্যের বছর ২০২৪-২৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২৫
বাংলাদেশ
A A

সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা উপবৃত্তি, সামাজিক নিরাপত্তা ভাতা ও অন্যান্য খাত মিলিয়ে ৯ হাজার কোটি টাকার সরকারি সহায়তা বিতরণ সফলভাবে সম্পন্ন করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।

নগদের মাধ্যমে বিতরণ হওয়া ভাতা ও উপবৃত্তির মধ্যে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি, শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি এবং সামাজিক নিরাপত্তা ভাতা সুবিধাভোগী ও টাকার অংকে বড়।

এর বাইরে দুর্যোগ ব্যবস্থাপনা ও বন অধিদপ্তরের দৈনিক মজুরিসহ বেশ কয়েকটি খাতেও নগদের মাধ্যমে সরকার
ভাতা বিতরণ করে থাকে। সব মিলিয়ে প্রায় সোয়া দুই কোটি সুবিধাভোগীর মাঝে ৯ হাজার কোটি টাকার ভাতা সফলভাবে বিতরণ করেছে নগদ।

শেষ হওয়া অর্থ বছরে শিক্ষার বিভিন্ন খাতে প্রায় দেড় কোটি সুবিধাভোগীকে সরকারের তিন হাজার কোটি টাকার উপবৃত্তি বিতরণ করা হয়েছে নগদের মাধ্যমে।

এরমধ্যে প্রাথমিক শিক্ষা উপবৃত্তির সুবিধাভোগী ৯০ লাখ শিক্ষার্থী এবং মাধ্যমিক ও স্নাতকোত্তর ৫৪ লাখ শিক্ষার্থী। শ্রেণীভেদে প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত একেকজন শিক্ষার্থী মাসে ৭৫ থেকে ২০০ টাকা সরকারি সহায়তা পেয়েছেন। তিন মাস ও ছয় মাস পরপর কিস্তি হিসেবে এই ভাতা ও উপবৃত্তি উপকারভোগীদের নিবন্ধিত নগদ ওয়ালেটে বিতরণ করা হয়।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ইবতেদায়ি থেকে ফাজিল এবং ভোকেশনাল থেকে ডিপ্লোমায় অধ্যয়নরত ১৩ হাজার ৩১২ জন শিক্ষার্থীকে বিশেষ অনুদান দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের এই বিশেষ বরাদ্দের টাকাও নগদের মাধ্যমে পেয়েছেন সুবিধাভোগীরা।

Reneta

সরকার কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণ করে। তবে শুরু থেকেই এখানে উল্লেখযোগ্য অবদান রাখছে নগদ।

২০২৪-২৫ অর্থবছরে শুধুমাত্র সামাজিক নিরাপত্তা খাতে নগদ বিতরণ করেছে ছয় হাজার কোটি টাকার ভাতা। বছর জুড়ে ৭৫ লাখের বেশি ভাতাভোগীর মাঝে মোট চার কিস্তিতে এই ভাতা বিতরণ করা হয়। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ও বেদে সম্প্রদায়সহ তৃতীয় লিঙ্গের মানুষদের নগদ ওয়ালেটে তাদের প্রাপ্য ভাতার টাকা পেয়েছেন।

অসচ্ছল প্রতিবন্ধীরা জনপ্রতি মাসে ৮৫০ টাকা করে ভাতা পান। বয়স্কভাতা জনপ্রতি ৬০০ টাকা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা নির্ধারিত আছে মাসে ৫৫০ টাকা। এর পাশাপাশি মহিলাবিষয়ক অধিদপ্তরের মাতৃত্বকালীন ভাতার একটা বড় অংশও বিতরণ করেছে নগদ।

স্বচ্ছতার সঙ্গে সফলভাবে সরকারি ভাতা নগদের মাধ্যমে বিতরণ বিষয়ে বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “সামাজিক নিরাপত্তা ভাতা ও শিক্ষা উপবৃত্তি এবার সফলতার সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বিতরণ করেছে নগদ। সরকারের বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়গুলোর সঙ্গে যথাযথভাবে সমন্বয়ের মাধ্যমে এই সাফল্য এসেছে। নগদ যেহেতু এ বছর স্বচ্ছতার সাথে পুরো ভাতা ও উপবৃত্তি বিতরণ করতে স্বক্ষম হয়েছে, তাই আশা করি নগদের মাধ্যমেই সরকারের আর্থিক সহায়তা বিতরণ করা হবে।”

নগদের মাধ্যমে বিতরণ হওয়া সরকারের সকল ভাতা ও উপবৃত্তির সঙ্গে ক্যাশ আউট চার্জ যোগ করে দেওয়া হয়। ফলে এই টাকা তুলতে গ্রাহককে বাড়তি কোনো ক্যাশআউটের টাকা খরচ করতে হয় না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৪-২৫উপবৃত্তিনগদভাতাসফল বছর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছে ট্রাম্প

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ!

এপ্রিল ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে আমাদের চেয়ে ভালো কোনো দল নেই: এনরিকে

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি জোরদারে একমত বাংলাদেশ-ফ্রান্স

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT