উপবৃত্তি নিতে এখনো শুধু একটি কোম্পানির গ্রাহক হতে বাধ্য করা হচ্ছে প্রায় ৬৪ লাখ শিক্ষার্থী এবং তাদের অভিভাবককে। উপকারভোগীদের মোবাইলে গত কিস্তির অর্থ পৌঁছে দিতে ব্যর্থ হওয়ার পর আবারো গত সরকারের আশীর্বাদপুষ্ট বিতর্কিত প্রতিষ্ঠান নগদের মাধ্যমে বৃত্তির আড়াই হাজার কোটি টাকা দিতে প্রজ্ঞাপন জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। মোবাইলে আর্থিক লেন-দেন সেবাদানকারী অন্য প্রতিষ্ঠানগুলো বলছে, এভাবে একটা কোম্পানিকে সুবিধা দেওয়াটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় থাকা সরকারের স্পিরিটের সঙ্গে যায়না।







