চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেমেন্ট ক্যাম্পেইনের আয় বঙ্গবাজার ক্ষতিগ্রস্তদের দেবে নগদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৩
বাংলাদেশ
A A

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার ব্যবসায়ীদের পাশে দাড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটির চলমান মেগা পেমেন্ট ক্যাম্পেইনের আয় থেকে আসা পুরো অর্থ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

সেই সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক সিদ্ধান্ত নিয়েছেন, তারা ১০০ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ৫০ লক্ষ টাকা অনুদান দেবেন।

বঙ্গবাজারের ব্যবসায়ীদের কষ্ট অনুধাবন করে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় সবার মতোই আমি মর্মাহত। আমার স্কুল জীবন, কলেজ জীবনের অনেক স্মৃতি আছে এই বঙ্গবাজারে। একজন ব্যবসায়ী হিসেবে এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কষ্ট কিছুটা হলেও বুঝি।

তিনি বলেন, আমি যখন নগদ শুরু করি, তার ঠিক এক বছরের মধ্যেই কোভিড শুরু হয়ে যায়। আমি ততদিনে আমার সব ইনভেস্ট করে ফেলেছিলাম এখানে; আমার সবকিছু। বিশাল কর্মীবাহিনী নিয়েছি, বিশাল টেকনোলজি সেটআপ করেছি। ঠিক সেই সময় লকডাউন আসে। আমি তখন প্রতিরাতে ভাবতাম, এই মানুষগুলোকে কীভাবে বেতন দেব, কীভাবে এগিয়ে যাব! আজকে দেখেন, সেই নগদ সাড়ে সাত কোটি গ্রাহকের পরিবার। এটা সম্ভব হতো না, যদি আমি সেদিন ভেঙে পড়তাম।

ঈদ উপলক্ষ্যে নগদ-এর মেগা ক্যাম্পেইন চলমান। বিএমডব্লিউ, সেডান গাড়ি থেকে শুরু করে অনেক পুরস্কারের এই ক্যাম্পেইনে চলছে দারুণ লেনদেন। তানভীর এ মিশুক জানান, এই ক্যাম্পেইন থেকে পাওয়া আয়ের টাকা বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেওয়া হবে। গতকাল বুধবার রাত অবধি ১৯ লাখ ৬৫ হাজার ৭৫০ টাকাআয় হয়েছে এই ক্যাম্পেইন থেকে।

‘কোনো কথা দিয়ে তাদের এই ট্রমা কমানো সম্ভব না। তবে আমরা যদি যে যার জায়গা থেকে কিছুটা হাত বাড়িয়ে দেই, তারা হয়তো বিশ্বাস পাবেন যে, তারা আবার ঘুরে দাড়াতে পারবেন। এই লক্ষ্য থেকে আমরা রাতেই বোর্ডের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিই যে, ক্ষতিগ্রস্ত ব্যসায়ীদের পাশে থাকব আমরা। নগদ-এর চলমান ক্যাম্পেইনে গ্রাহকের কোনো বাড়তি খরচ না হলেও আমরা মার্চেন্ট থেকে কিছু আয় পাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এই ক্যাম্পেইন থেকে যত টাকা আয় হবে, পুরোটা আমরা এই ক্ষতিগ্রস্তদের দিয়ে দেব,’ বলেন তানভীর এ মিশুক।

Reneta

অন্যদিকে প্রতিমন্ত্রী পলক নগদ-এর ব্যবস্থাপনা পরিচালকের সাথে আলাপে বলেন, ‘আপনার কথায় অনুপ্রাণিত হয়ে আমরা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার পরিকল্পনা করেছি। পাশাপাশি যারা সমাজে সামর্থ্যবান মানুষ আছেন, তাদের উৎসাহ দেওয়াও আমাদের এই উদ্যোগের কারণ। তারাও যেন এভাবে এগিয়ে আসতে পারেন। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব আমার পরিচিত সামর্থ্যবান যারা আছেন, তাদেরও উৎসাহিত করার জন্য।’

প্রতিমন্ত্রীর সাথে আলাপে তানভীর এ মিশুক বলেন, ‘পাঁচ হাজার ব্যবসায়ীদের এক হাজার কোটি টাকার হয়তো ক্ষতি হয়েছে। এই টাকাটা হয়তো সেভাবে প্রভাব ফেলবে না। কিন্তু এটা প্রমাণ করে যে, সরকার ও প্রাইভেট সেক্টর মিলে হাত মেলালে যেকোনো সময় মানুষের পাশে দাড়াতে পারে।’

তানভীর এ মিশুক একই সাথে সকল ব্যবসায়ী ও নগদ ব্যবহারকারীদের কাছে সহায়তার আহ্বান জানিয়ে বলেন, ‘ইন্ডাস্ট্রিতে যারা আছেন, সবাইকে আমি অনুরোধ করব নিজের পকেট থেকে হোক, সিএসআর ফান্ড থেকে হোক, আর বিজ্ঞাপনের খরচ কমিয়ে হোক, এই মানুষগুলোর পাশে দাড়ানোর জন্য। আজকে এই ব্যবসায়ীরা যে বিপদে পড়েছেন, কাল আমরাও পড়তে পারি। আমার সাড়ে সাত কোটি নগদ পরিবারের প্রতি আমার দাবি, যে যেভাবে পারেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাড়াবেন। নগদ অ্যাপ থেকে ডোনেশন ট্যাবে গিয়ে বিদ্যানন্দ, মাস্তুল ফাউন্ডেশন আছে এরকম যেকোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডক্ষতিগ্রস্ততানভীর এ মিশুকনগদনগদ লিমিটেডপুনর্বাসনবঙ্গবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানচেস্টার সিটি, অনিশ্চিত রদ্রির ভবিষ্যৎ

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT