চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা উদ্ভাবনী ফাইন্যান্সিয়াল ইন্সস্টিটিউট অ্যাওয়ার্ড পেয়েছে নগদ ইসলামিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৩
অর্থনীতি
A A

দেশের শরিয়াহ ভিত্তিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও অভাবনীয় সাফল্যের জন্য ‘বেস্ট ইনোভেশন ইন ফাইন্যান্সিয়াল ইন্সস্টিটিউশনন্স অ্যাওয়ার্ড’ পেয়েছে নগদ ইসলামিক। বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডের পঞ্চম আয়োজন ২০২৩ এর এই পুরস্কার প্রদান করা হয়। জিপিএইচ ইস্পাত’র এই আয়োজনে সহযোগিতায় ছিল এটুআই এবং দ্য ডেইলি স্টার।

শনিবার ১৮ ফেব্রুয়ারি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নগদ ইসলামিকের পুরস্কার গ্রহণ করেন নগদ’র চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ আমিনুর রহমান, চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ, ডিরেক্টর অব পাবলিক অ্যাফেয়ার্স মোহাম্মদ সোলাইমান, ডিজিটাল প্ল্যানিং এবং জিটিএম বিভাগের জিএম আবু সুফিয়ান মোহাম্মদ খালেদ এবং করপোরেট কমিউনিকেশন্স এর ম্যানেজার আরিফুল আলম।

পুরস্কার অর্জনের বিষয়ে নগদ এর নির্বাহী পরিচালক ও শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের সদস্য মোহাম্মদ আমিনুল হক বলেন,‘আমাদের জন্য এটি একটি সম্মানের বিষয়। বাংলাদেশের জনসংখ্যার বেশিরভাগ মুসলমান। ইসলামে সুদ হারাম। যে কারণে দেশের একটা বড় অংশ প্রথাগত ব্যাংকিং ব্যবস্থায় লেনদেন করতে দ্বিধান্বিত ছিল।’

তিনি বলেন, ‘এই জায়গা থেকে নগদ ইসলামিক ধার্মিক মুসলমাদের জীবন শরিয়াহ মোতাবেক পরিচালিত করতে একটি সহজ সমাধান নিয়ে এসেছে। আমরা এই স্বীকৃতি পেয়ে খুশি। মানুষ শরিয়াহভিত্তিক পেমেন্ট করতে পারছে আমাদের এই উদ্ভাবনের মাধ্যমে।’

বাংলাদেশ বিজনেস ইনোভেশন সামিট এর চতুর্থ সংস্করণের আয়োজনে এই পুরস্কার প্রদান করা হয়। যেখানে মোট ৪৯টি উদ্ভাবনীকে স্বীকৃতি দেয়া হয়। যার মধ্যে ২৬টি বিজয়ী ও ২৩টি অনারেবল মেনশন্স হিসেবে স্বীকৃতি পায়। অন্যান্য ক্যাটাগরির মধ্যে অ্যাসপায়ার টু ইনোভেশন (এটুআই), ডাইরেক্টরেট অব ন্যাশনাল কনজিউমার রাইটস প্রোটেকশন, ফোরএ ইয়ার্ন ডায়িং লিমিটেড, ফ্রোবেল অ্যাকাডেমি, বাংলা ইস্কুল অ্যান্ড সিঙ্গুলারিটি লিমিটেড, এসিআই লিমিটেড, হিসাব টেকনোলজিস, মাস্টারকার্ড এবং গ্রিন ডেল্টা ইনসিওরেন্স লিমিটেড পুরস্কার অর্জন করেছে।

Reneta

এবারের আয়োজনে ৫০০ জনের বেশি পেশাজীবী ও বিভিন্ন খাতেরবিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। এ বছর ৩০০ জন ব্যক্তি ও ১০০টিরও বেশি প্রতিষ্ঠান মোট ২১টি ক্যাটাগরিতে মনোনয়ন জমা দেয়। বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ৯ সদস্যের জুরি বোর্ডের মাধ্যমে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং নিরপেক্ষ এই পুরস্কার বাছাই করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদ ইসলামিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘানার পথে আতসুর মরদেহ

পরবর্তী

৭৫ হাজার কোটি টাকার নিচে বিক্রি হবে না ইউনাইটেড

পরবর্তী

৭৫ হাজার কোটি টাকার নিচে বিক্রি হবে না ইউনাইটেড

যে হাত ভাঙচুর করতে আসবে সে হাত ভেঙ্গে দেব এবার: ওবায়দুল কাদের

সর্বশেষ

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT