চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ইজতেমায় মুসল্লিদের সেবায় নগদ ইসলামিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৩
বাংলাদেশ
A A

এবারের বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য একটি সুবিশাল সেবা বুথ রাখছে নগদ ইসলামিক। যেখান থেকে চাইলেই যে কেউ নগদ ইসলামিক অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন, ক্যাশ আউটসহ নগদ ইসলামিক বা নগদ অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় সেবা গ্রহণ করতে পারবেন।

এছাড়া এই ঠাণ্ডার সময় কারও যেন শীতে কষ্ট না হয়, সেজন্য ইজতেমায় আগত মুসল্লিদের জন্য হালাল সার্টিফাইড গ্লিসারিন বিতরণ করবে নগদ ইসলামিক।

এ বিষয়ে নগদ ইসলামিক-এর শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ও প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক বলেন, ‘বিশ্ব ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আমরা সামান্য একটু প্রয়াস নিয়েছি। নগদ ইসলামিকের মাধ্যমে দেশের লাখো ধর্মপ্রাণ মানুষ সেবা নিচ্ছেন, যার মাধ্যমে ইসলামি জীবনবিধানে আগ্রহী মানুষেরা স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আমরা এই সেবা প্রদান করতে পেরে অত্যন্ত সম্মানিতবোধ করছি। আশা করছি ধর্মপ্রাণ মানুষেরা নগদ ইসলামিক-এর সেবা আগের মতোই ব্যবহার করবেন।

ইসলামিক জীবনধারার সঙ্গে সংগতি রেখে ‘নগদ ইসলামিক’ শরিয়াহভিত্তিক সেবা দিচ্ছে লাখো ধর্মপ্রাণ মানুষকে। যার ফলে ডিজিটাল পদ্ধতিতে ইসলামিক অর্থব্যবস্থার নিশ্চয়তার পাশাপাশি ইসলামিক জীবনধারায় অভ্যস্ত মানুষেরা পাচ্ছেন সুদমুক্ত লেনদেন ব্যবস্থা। এছাড়া বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিরা যদি নগদ ইসলামিক-এর নতুন অ্যাকাউন্ট খোলেন, তাহলে একজন নতুন গ্রাহক ২০ টাকা মোবাইল রিচার্জ উপহার পাবেন। মোবাইল রিচার্জ উপহারটি গ্রাহকের অ্যাকাউন্টে ২৪ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে।

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর ইসলামিক অ্যাকাউন্টটি সম্পূর্ণ শরিয়াহ সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। ‘নগদ ইসলামিক’মোবাইল অ্যাকাউন্টটির মাধ্যমে গ্রাহকেরা খুব সহজেই সুদমুক্ত ও শরিয়াহ সম্মত উপায়ে নিজস্ব তহবিল পরিচালনা করতে পারছেন, যা তাদের ধর্মীয় মূল্যবোধ ও বিধানকে সংরক্ষণ করছে।

সেবাটি নিতে আগ্রহী গ্রাহকেরা খুব সহজেই তাদের নিয়মিত ‘নগদ’অ্যাপকে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তর করেছেন। সে ক্ষেত্রে নগদ অ্যাপে ‘আমার নগদ’ অপশনে ক্লিক করে, অ্যাকাউন্টের ধরন হিসেবে ‘নগদ ইসলামিক’অপশনে ক্লিক করলেই চলমান অ্যাপটি ইসলামি অ্যাকাউন্টে পরিবর্তিত হয়ে যাবে। নগদ অ্যাপের রং সবুজ হলেই একজন গ্রাহক বুঝতে পারবেন, তার অ্যাকাউন্টটি সফলভাবে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তরিত হয়েছে। ঘরে বসে মাত্র কয়েক সেকেন্ডেই বিনামূল্যে অ্যাকাউন্টটির সব সেবা উপভোগ করতে পারছেন গ্রাহকেরা।

Reneta

ইসলামিক শরিয়াহ অনুসারে পরিচালিত হওয়ায় কোনো রকম সুদ ছাড়াই ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্টের গ্রাহকেরা নিজের কষ্টার্জিত অর্থ এখানে লেনদেন করতে পারছেন। গ্রাহকেরা ডিজিটাল পদ্ধতিতে তাদের জাকাত ক্যালকুলেট করতে ও সব দান প্রদান করতে পারছেন। এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই তাদের ইসলামিক জীবন বিমার পেমেন্টও করতে পারছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদনগদ ইসলামিকবিশ্ব ইজতেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT