শিক্ষা

এমআইএসটি’তে চালু হলো নাবিহা রাঈদা স্কলারশিপ

নাবিহা রাঈদা স্কলারশিপের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাবিহা রাঈদা স্কলারশিপের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা, যেখানে একটি চুক্তিপত্র হস্তান্তর করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)তে চালু হলো নাবিহা রাঈদা স্কলারশিপ। প্রতি বছর এমআইএসটি’র মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হবে।

বৃহস্পতিবার এমআইএসটি কমান্ড্যান্ট মেজর জেনারেল ওয়াহিদ-উজ-জামান ও ফেয়ার গ্রুপ চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব এক অনাড়ম্বর অনুষ্ঠানে এমআইএসটি’র ১৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে চলতি বছরের নাবিহা রাঈদা স্কলারশিপের চেক হস্তান্তর করেন।

দুপরে এমআইএসটি টাওয়ার ভবন-১ এর কেন্দ্রীয় সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এমআইএসটি ও ফেয়ার গ্রুপের মধ্যে চার বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দাইয়ান এবং এমআইএসটি’র পক্ষে কর্ণেল মুহাম্মদ রোমিও নওরীন খান এই এমওইউ সাক্ষর করেন। এতে দেশে প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষার মান উন্নয়নে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করা হয়।

ফেয়ার গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল হামিদ আর চৌধুরী (অব:), পরিচালক-প্রশাসন কর্ণেল নূর মোহাম্মদ শিকদার (অব:), হেড অব কমিউনিকেশন এন্ড কর্পোরেট ফিল্যানথ্রপি হাসনাইন খুরশেদ, ফেয়ার ইলেক্ট্রনিক্সের সিওও-ফ্যাক্টরি ব্রিগেডিয়ার জেনারেল আকরামুল হক (অব:) এবং এমআইএসটি’র সিনিয়র ফ্যাকাল্টিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিষয়:এমআইএসটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…