চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষা
A A
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়েছেন এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম। মাওয়া ঘাট এলাকায় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় বর্তমানে ২৪ জন ডুবুরির সমন্বয়ে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থী আবু নাঈমের সন্ধান পাওয়া যায়নি।

রোববার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির বিবরণে উল্লেখ করা হয়, গত ৩১ জানুয়ারি এমআইএসটির নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং (এনএএমই) বিভাগের লেভেল–২-এ অধ্যয়নরত ১৮ জন অসামরিক শিক্ষার্থীর একটি দল ভ্রমণের উদ্দেশ্যে মাওয়া ঘাট এলাকায় গমন করে। মাওয়া ঘাটে পৌঁছানোর পর আনুমানিক বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা পদ্মা নদীতে নৌকা ভ্রমণে বের হয়। নৌকাটি একটি চরের কাছাকাছি (৪ নম্বর পিলারের নিকট) পৌঁছালে চর থেকে আনুমানিক ৫০ মিটার দূরে তিনজন শিক্ষার্থী সাঁতার কেটে চরে যাওয়ার উদ্দেশ্যে নৌকা থেকে নদীতে লাফ দেন। সাঁতার কাটতে শুরু করার কিছুক্ষণ পরই তিনজন শিক্ষার্থী সাঁতারে অসুবিধার সম্মুখীন হয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। এ সময় নৌকায় থাকা অন্য শিক্ষার্থীদের মধ্যে সাঁতার জানা দুইজন পানিতে নেমে দুইজনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে তৃতীয় শিক্ষার্থী আবু নাঈমকে উদ্ধারের আগেই তিনি পানিতে ডুবে যান।

ঘটনার বিষয়ে অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই এমআইএসটির কমান্ড্যান্ট তাৎক্ষণিকভাবে সেনা ও নৌ বাহিনী প্রধান, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাসমূহকে অবহিত করেন। একই সঙ্গে ন্যাম বিভাগের বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটরকে ঘটনাস্থলে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ১৫ আরই ব্যাটালিয়নের একটি স্পিড বোট ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। পাশাপাশি স্থানীয়ভাবে মোতায়েনকৃত ৯ পদাতিক ডিভিশনের ১৯ বীর ইউনিট উদ্ধারকাজে অংশগ্রহণ করে সহযোগিতা প্রদান করে। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডের ৭ সদস্যবিশিষ্ট দল (৫ জন ডুবুরি), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০ সদস্যবিশিষ্ট দল (৫ জন ডুবুরি) এবং নৌ পুলিশের ৫ সদস্যবিশিষ্ট দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

পরবর্তীতে ঢাকা থেকে নৌ বাহিনীর আরও একটি ৮ সদস্যবিশিষ্ট ডুবুরি দল রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়। উদ্ধারকারী দলসমূহ ১ ফেব্রুয়ারি রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। আজ সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে।

Reneta

এমআইএসটির কমান্ড্যান্ট আজ সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজ শিক্ষার্থীর পিতা ও উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন। এছাড়াও ১৯ বীর ইউনিটের সহায়তায় স্থানীয় আরও ৪ জন ডুবুরিকে উদ্ধার কাজে যুক্ত করা হয়েছে। বেসামরিক প্রশাসন (জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা) বিষয়টি অবগত হয়েছেন এবং নৌ পুলিশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশনা দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসপিআরআন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরআবু নাঈমএমআইএসটিনেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিংপদ্মা নদীশিক্ষার্থীসাঁতার কাটতে গিয়ে নিখোঁজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT