চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার জাতীয় দলে বাংলাদেশের নাবিল ইরফান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ৩০, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড় নাবিল ইরফান কাতার জাতীয় দলে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারের আল ওয়াকরাহ ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন বাংলাদেশের নাবিল ইকবাল। বাংলাদেশি ফুটবল ভক্তরা আশা করেছিলেন লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন কাতারের অ্যাসপায়ার একাডেমি থেকে উঠে আসা এই মিডফিল্ডার। এর আগেই কাতারের জাতীয় দলে ডাক পেয়েছেন ২০ বর্ষী বাংলাদেশি ফুটবলার।

আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬ এবং এশিয়ান কাপ-২০২৭ এর বাছাইপর্বের গ্রুপপর্বের শেষ দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। কোচ মার্কাস লোপেজের ২৮ সদস্যের দলে ডাক পেয়েছেন বাংলাদেশি ফুটবলার।

নাবিলের বাবা-দুজনেই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। চাকুরিসুত্রে থাকেন কাতারে। ২০০৪ সালে কাতারের আল ওয়াকরাহতে জন্মগ্রহণ করেন নাবিল। সেখানেই বেড়ে ওঠা। অ্যাসপায়ার একাডেমিতে ফুটবল যাত্রা শুরু তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডারের।

Banglabid

অ্যাসপায়ার একাডেমি থেকে নাবিল জায়গা করে নেন আল ওয়াকরাহ ক্লাবের যুবদলে। ২০২১-২২ মৌসুমে ১৭ বছর বয়সে ক্লাবটির মূল দলে খেলার সুযোগ পান নাবিল। এরপর থেকে মাঠ মাতাচ্ছেন ওয়াকরাহ’র জার্সিতে।

২০১৯ সালে ১৫ বছর বয়সে কাতারের প্রতিনিধিত্ব করেছিলেন নাবিল। অনুর্ধ্ব-১৬ এশিয়া কাপের বাছাইপর্বে বয়স ভিত্তিক দলে অভিষেক হয় তার। সেই আসরে বাংলাদেশের বিপক্ষে নেমেছিলেন নাবিল।

২০২২ সালে কাতারের অনূর্ধ্ব-২৩ দলে ডাক পান নাবিল। ২০২৩ সালে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে কাতারের জার্সিতে মাঠ মাতান। একই বছর অনূর্ধ্ব-২৩ দলের হয়েও খেলেন। চলতি বছর অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে কাতারের জার্সিতে মাঠে নামেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার। মাঠের পরফরম্যান্সে এবার জায়গা করে নিলেন কাতার জাতীয় দলে।

Reneta

আগামী জুনে ফিফা বিশ্বকাপ-২০২৬ এবং এশিয়ান কাপ-২০২৭ বাছাইপর্বের গ্রুপপর্বে একটি হোম ও একটি অ্যাওয়ে ম্যাচ খেলবে কাতার। ৬ জুন নিরপেক্ষ ভেন্যু সৌদি আরবের প্রিন্স আবদুল্লাহ বিন জালাওয়াই স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ এবং ১১ জুন কাতারের আল রাইয়ানে আহমেদ বিন আলি স্টেডিয়ামে ভারতকে আতিথ্য দেবে দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল ওয়াকরাহকাতারনাবিল ইরফানবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT