চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৫ সালে চীনের সাথে যুদ্ধ করবে আমেরিকা: ইউএস জেনারেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আমেরিকান বিমান বাহিনীর একজন ফোর স্টার জেনারেল বলেছেন, আমেরিকা আগামী দুই বছরের মধ্যে চীনের সাথে যুদ্ধ করবে। মার্কিন প্রতিরক্ষা অধিদপ্তর অবশ্য বলছে, এটা আমেরিকার সেনাবাহিনীর বক্তব্য নয়।

জেনারেল মাইক মাইনিহান তার অধীনস্থ ১ লক্ষ ১০ হাজার বিমান বাহিনীর সদস্যের উদ্দেশ্যে এক চিঠিতে লেখেন, “আমি আশা করি এমনটা ঘটবে না, কিন্তু আমার মন বলছে আগামী ২০২৫ সালে আমরা চীনের সাথে যুদ্ধ করব”। জেনারেল মাইনিহান মার্কিন বিমান বাহিনীর এয়ার মোবিলিটি কমান্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

যদিও জেনারেলের নিজস্ব মতামত পেন্টাগনের প্রতিনিধিত্ব করে না তবুও সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের চীনকে ঘিরে এই আশঙ্কা একেবারে ফেলে দেওয়ার মত নয়। তাইওয়ানের উপর চীনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় চীন মার্কিন একটি মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অঞ্চল হিসাবে দাবি করে।

জেনারেল চিঠিতে লিখেছেন, আমেরিকা এবং চায়না দু-দেশেই ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই সুযোগে চীন তাইওয়ান দখলের প্রচেষ্টা চালাতে পারে।

তবে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, এটা একান্তই একজন কমান্ডারের নিজস্ব মতামত। এটা কোন ভাবেই পেন্টাগনের প্রতিনিধিত্ব করে না।

আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এমাসের শুরুতে আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, তাইওয়ান প্রণালীর কাছে চীনের সামরিক তৎপরতা তাইওয়ানে চীনের আসন্ন আক্রমণের একটি চিহ্ন।

Reneta

চীন সম্প্রতি তাইওয়ানকে বেইজিংয়ের শাসন মেনে নিতে তাইওয়ানের উপর কুটনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক চাপ বাড়িয়ে চলেছে। তাইওয়ান সরকার বলছে, তারা শান্তি চায়। কিন্তু আক্রমণ হলে তারা অবশ্যই আত্মরক্ষা করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকাচীনযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT