চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহর বিদায়ে যা বললেন তামিম-মুশফিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রায় দেড় যুগের ক্যারিয়ারের ইতি টেনেছেন বাংলাদেশ জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। তার বিদায় ঘোষণায় জাতীয় দলের বর্তমান সাবেকরা স্মৃতির ঝাপি খুলেছেন। সেই তালিকায় যোগ দিয়েছেন সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন তাদের অভিব্যক্তি।

বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান সাবেক অধিনায়ক মুশফিক তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এত বছর ধরে আপনার সাথে মাঠের খেলা ভাগাভাগি করে নিতে পারা সত্যিই সম্মানের। আপনার নির্দেশনা এবং একসাথে আমাদের অসংখ্য স্মৃতির জন্য ধন্যবাদ। জাতির জন্য আপনি যা অর্জন করেছেন তা নিয়ে আমি অবিশ্বাস্যভাবে গর্বিত। মাশাআল্লাহ, আপনার অবসর উপভোগ করেন, রিয়াদ ভাই।’

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালও মাহমুদউল্লাহ রিয়াদকে স্মরণ করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘রিয়াদ ভাই, বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন। আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠে ও মাঠের বাইরে আমাদের অনেকের অনুপ্রেরণা।’

‘ড্রেসিংরুমে আমাদের ভাগাভাগি করা স্মৃতিগুলো লালন করব। দেশের ক্রিকেটে আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ এবং আগামী দিনগুলির জন্য শুভকামনা…’

ওয়ানডে সংস্করণ ছাড়ার মাধ্যমে ৩৯ বর্ষী মাহমুদউল্লাহ সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন। প্রথমে টেস্ট ও টি-টুয়েন্টি ছাড়ার পর দীর্ঘ দিন ওয়ানডে ক্রিকেট খেলছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভরাডুবির পর এ সংস্করণও ছেড়ে দিলেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবাংলাদেশমাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধের জটিলতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিষ্ঠানটির বিদেশি ইন্টার্নরা

জুন ২২, ২০২৬

নৃশংস হামলার শিকার পঙ্কজ ত্রিপাঠির ভাই

জুন ২২, ২০২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ

জুন ২২, ২০২৬

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর ভাসমান মরদেহ

জুন ২২, ২০২৬

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম: নিপীড়নের পথ পাড়ি দেওয়া দুই সরকারপ্রধান

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT