চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডেতে মুশফিককে চাওয়া মিরাজের, যা বলছেন সিমন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৫ সালের ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। আপাতত টেস্ট ক্রিকেটটাই খেলছেন। প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক অর্জন করেছেন। সম্প্রতি মুশফিককে ওয়ানডে দলে চাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার পর ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন এই উইকেটরক্ষক ব্যাটার। টাইগারদের সাবেক অধিনায়ক ২৭৪ ওয়ানডেতে ৯টি শতক ও ৪৯টি অর্ধশতকসহ ৭,৭৯৫ রান করেছেন। তবে ওয়ানডেতে শেষদিকে চেনা ছন্দে ছিলেন না মুশফিক। সবশেষ ১০ ইনিংসে মাত্র এক ফিফটিতে করেন ২১৮ রান। চারবার তিনি দুই অংকের ঘরে যেতে পারেননি। তবে ৫০ ওভারের ক্রিকেটে মিডল অর্ডারে ধারবাহিকভাবে কেউ রান না পাওয়ায় আবারো অভিজ্ঞ এই ক্রিকেটার হয়ে উঠছেন প্রাসঙ্গিক।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে বুধবার মিরপুর-শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন ফিল সিমন্স। মিরাজের আকাঙ্ক্ষার বিষয়টি টেনে তার কাছে জানতে চাওয়া হয়।

সিমন্স বলেন, ‘প্রথমত আমি ওই বিবৃতিটি দেখিনি। আমরা আমাদের সামনে থাকা খেলোয়াড়দের নিয়ে ভাবি। মুশফিকুর সিদ্ধান্ত নিয়েছে সে টেস্ট ক্রিকেটে মনোযোগ দেবে। আবারও অভিনন্দন, সে শততম টেস্টের মাইলফলক পার করেছে, বিশ্বে খুব বেশি মানুষ এটি করতে পারেনি। সামনে কী হয় আমরা দেখবো।’

ঘরোয়া ক্রিকেটে টপঅর্ডারে ব্যাট অনেক ক্রিকেটারই জাতীয় দলে মিডল অর্ডার কিংবা লোয়ার অর্ডারে ব্যাটিং করতে দেখা যায়। বিষয়টি নিয়ে সিমন্স বলেছেন, ‘আমাদের প্রায় সব ব্যাটসম্যানই ঘরোয়া ক্রিকেটে টপ অর্ডারে ব্যাটিং করে। কিন্তু যখন তারা এখানে আসে, তাদের বিভিন্ন পজিশনে মানিয়ে নিতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে বড় বিষয় হলো পরিস্থিতির সাথে মানিয়ে নেয়া, ঘরোয়া ক্রিকেটে কী করেছেন তা নয়।’

ব্যাটিংয়ে উন্নতির কথা জানিয়ে সিমন্স বলেন, ‘আমাদের খেলার প্রতিটি ক্ষেত্রে উন্নতির জায়গা আছে, বিশেষ করে ব্যাটিংয়ে। টপ অর্ডার থেকে শুরু করে ৫, ৬, ৭ এবং ৮ নম্বর পর্যন্ত উন্নতির অনেক সুযোগ আছে এবং আমরা ক্রমাগত উন্নতির চেষ্টা করছি। শেষ ১০ ওভারে আমরা ভালো করছি, যেমনটা পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে আমরা ৮০ রান তুলেছিলাম।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজনিউজিল্যান্ডবাংলাদেশমিরপুরমিরাজমুশফিকলিড স্পোর্টসসিমন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT