চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের কাছে সব টেস্টই সমান গুরুত্বপূর্ণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ০৬, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে শততম টেস্টের মাইলফলক গড়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর শুধু সাদা পোশাকে খেলছেন কিংবদন্তি ব্যাটার। ​গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে শততম টেস্ট খেলা মুশফিকের কাছে সব ম্যাচই সমান গুরুত্বপূর্ণ, বলছেন কোচ ফিল সিমন্স।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন সিমন্স।

মুশফিককে নিয়ে টাইগারদের কোচ সিমন্স বললেন, ‘অল্পসময় ধরে মুশিকে যতটা চিনেছি, তার কাছে প্রথম টেস্ট যেমন ছিল, ৫০তম বা ১০০তম টেস্টও তেমনই। তার প্রস্তুতির ধরন এবং টেস্ট ম্যাচের প্রতি বিশ্বাস বজায় রেখে এগিয়ে যাবে এবং ১০১ নম্বর টেস্টকেও অন্যসব ম্যাচের মতো দেখবে।’

দীর্ঘ ক্যারিয়ারে মুশফিক ১০০ টেস্ট খেলে ৩৮.৭৫ গড়ে ৬,৫১০ এর বেশি রান সংগ্রহ করেছেন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ৩টি ডাবল সেঞ্চুরি করার রেকর্ডটি তার, জিম্বাবুয়ের বিপক্ষে করা অপরাজিত ২১৯ রান ব্যক্তিগত সর্বোচ্চ।

এপর্যন্ত তিনি ১৩টি সেঞ্চুরি এবং ২৮টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন। উইকেটরক্ষক হিসেবে ক্যাচ এবং স্টাম্পিং মিলিয়ে মুশফিক ১১৩টি উইকেট পতনে সরাসরি অবদান রেখেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জিম্বাবুয়েপাকিস্তানবাংলাদেশবিসিবিমুশফিকলিড স্পোর্টসসিমন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রাজনীতি না করলে আমার দিন চলবে না?’

মে ৬, ২০২৬

বিসিবি নির্বাচন: কাউন্সিলরদের জন্য সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত

মে ৬, ২০২৬

সিমন্স বলছেন, বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান সমানে সমান

মে ৬, ২০২৬

সাদের হাত ধরে বিশ্ব মঞ্চে সিরিজ ‘অ্যানি’

মে ৬, ২০২৬

জয়ার কারণে যেভাবে ভাগ্য খুলেছিল অমিতাভের

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT