চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ থেকে ১০০-এর দুয়ারে, কেমন ছিল মুশফিকের যাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
মুশফিকুর রহিমের হাসিমুখ ও হৃদয়াকৃতি হাতের অঙ্গভঙ্গি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকুর রহিম

২০০৫ সালের ২৬ মে, ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক মুশফিকুর রহিমের। এরপর পেরিয়ে গেছে দুই দশক। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এবার শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে টাইগার তারকা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে মাইফলকের ম্যাচটি খেলবেন জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার।

১৬ বছর ২৫৭ দিন বয়সে টেস্ট খেলতে নামা মুশফিকের অভিষেকটা ভালো হয়নি। ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসে ১৯ এবং দ্বিতীয় ইনিংসে ৩ রানে আউট হন। সময়ের সাথে মুশফিক নিজেকে বসিয়েছেন বাংলাদেশের কিংবদন্তির আসনে। বয়স এখন ৩৮ ছাড়িয়েছে তার। অপেক্ষায় শততম টেস্টের। বাংলাদেশের মতো দলের হয়ে এমন কীর্তি গড়তে পারাটা বিশেষ অর্জনও বটে।

বাংলাদেশ ক্রিকেটার মুশফিকুর রহিমের ছবি, তিনি ক্রিকেটে সফলতার পথে. Channel i News - চ্যানেল আই নিউজ
১৬ বছর ২৫৭ দিন বয়সে টেস্ট অভিষেক হয় মুশফিকের।

বাংলাদেশের ৪১তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকের পর মুশফিক খেলেছেন ৯৯ ম্যাচ। এসময়ে টিম টাইগার্স খেলেছে ১১৯ টেস্ট। যার মধ্যে ২৩ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে বাংলাদেশ। ২২টি ম্যাচেই খেলেছেন মিস্টার ডিফেন্ডেবল খ্যাত এই ক্রিকেটার। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ডটাও তাই তার দখলে। গত বছর কিংস্টাউনে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি।

Banglabid

বছরের পর বছর ধরে কঠিন শৃঙ্খলা, পরিশ্রম, নিবেদন আর নিষ্ঠার প্রতিচ্ছবি মুশফিকুর রহিম। সময় পেলেই অনুশীলনে নিজেকে ব্যস্ত রাখেন, অধ্যবসায় টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিকও তিনি। ১৮২ ইনিংসে ৩৮ এর বেশি গড়ে করেছেন ৬৩৫১ রান। সেঞ্চুরি ১২টি আর ফিফটি করেছেন ২৭টি। এর মধ্যে ডাবল সেঞ্চুরি আছে তিনটি। যার দুটি উইকেটরক্ষক হিসেবে। একমাত্র উইকেটরক্ষক হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির মালিক তিনি। সর্বোচ্চ ২১৯ রানের অপরাজিত ইনিংস।

বছরের পর বছর ধরে কঠিন শৃঙ্খলা, পরিশ্রম, নিবেদন আর নিষ্ঠার প্রতিচ্ছবি মুশফিকুর রহিম।

অভিষেকের পর উইকেটরক্ষক হিসেবে ৫৫ ম্যাচ খেলেছেন মুশফিক। এ সময় উইকেটরক্ষক হিসেবে তার চেয়ে বেশি রান করেছেন শুধু ইংল্যান্ডের ম্যাট প্রিয়র ও ভারতের মহেন্দ্র সিং ধোনি। উইকেটরক্ষক হিসেবে মুশফিকের ব্যাটে এসেছে ৩৫১৫ রান। এছাড়া উইকেটরক্ষক হিসেবে তৃতীয় সর্বোচ্চ ৬ সেঞ্চুরি করেছেন তিনি।

অধিনায়ক হিসেবেও এগিয়ে আছেন বেশ। বাংলাদেশকে ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়ে জয় এনে দেন ৭ ম্যাচে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্টে অধিনায়কত্ব করা ও জয়ের রেকর্ডও তার দখলে।

Reneta

ক্যারিয়ারে দারুণ সব রেকর্ডকে সঙ্গী করে শততম টেস্ট খেলতে অপেক্ষায় মুশফিক। বুধবার আইরিশদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচেই মাইলফলক স্পর্শ করবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডটেস্টবাংলাদেশবিসিবিমিরপুরমুশফিকলিড স্পোর্টসশততম টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT