ক্রিকেট

মুশফিক-তাইজুল-রাবাদাকে বিশেষ পুরস্কার দিল বিসিবি

চ্যানেল আই অনলাইন ইভেন্টে অংশগ্রহণকারী ব্যক্তিরা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি অংশগ্রহণ করছে, ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুদিনে শেষ হয়ে যেতে পারত টেস্ট। ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে সাউথ আফ্রিকাকে আরেকবার ব্যাটিংয়ে নামাতে পেরেছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ৭ উইকেটে বাংলাদেশ হেরেছে চতুর্থ দিনের প্রথম সেশনে। এমন ম্যাচে পুরস্কার বিতরণী পর্বটা বেশ লম্বা হয়েছে। কেননা মিরপুরে ব্যক্তিগত প্রাপ্তির জায়গায় মাইলফলক ছুঁয়েছেন দুদলের তিন ক্রিকেটার।

মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম ও কাগিসো রাবাদার হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ২০০তম উইকেটের কীর্তিতে নাম লেখান তাইজুল। প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিক পৌঁছেছেন ৬০০০ রানের এলিট ক্লাবে। আর বাংলাদেশকে একাই গুঁড়িয়ে দেয়া প্রোটিয়া পেসার রাবাদা টেস্টে পৌঁছেছেন ৩০০ উইকেটের ক্লাবে। ম্যাচশেষে তিনজনকেই ক্রেস্ট উপহার দিয়েছে বিসিবি।

মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, তাইজুলের হাতে পুরস্কার তুলে দেন বিসিবির অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক এবং কাগিসো রাবাদাকে বিশেষ সম্মাননাস্বরূপ ক্রেস্ট তুলে দেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

বিষয়:তাইজুল বাংলাদেশ-সাউথ আফ্রিকা মিরপুর টেস্ট মুশফিক রাবাদা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…