চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচসেরার অর্থ বন্যার্তদের জন্য দিলেন মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুশফিক মাঠে, ট্রাভেল ব্যাগ নিয়ে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের মাটিতে ক্রিকেটের যেকোনো ফরম্যাটে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক জয়ের রোমাঞ্চ এসেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই টেস্ট সিরিজের প্রথমটিতে। দারুণ জয়ে দল উচ্ছ্বসিত, তবে ক্রিকেটারদের মন কাঁদছে দেশের ভয়াবহ বন্যার খবরে। গৌরবের টেস্ট জয়ে ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রাহিম। অভিজ্ঞ ব্যাটার পুরস্কারের পুরো অর্থ ব্যয় করবেন বন্যার্তদের জন্য।

রাওয়ালপিন্ডিতে রোববার পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯১ রান আসে মুশফিকের ব্যাটে। তাতে ভর করে পাকিস্তানের করা ৪৪৮ রান টপকে বাংলাদেশ ১১৭ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা কেবল ১৪৬ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০ রানের।

ম্যাচসেরা হয়ে মুশফিক পেয়েছেন ৩ লাখ পাকিস্তানি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২৮ হাজার টাকা, সেটি দেশের বন্যা কবলিতদের জন্য জানিয়েছেন ৩৭ বর্ষী উইকেটরক্ষক-ব্যাটার।

Banglabid

ম্যাচ শেষে পুরস্কারের মঞ্চে মুশফিক বলেছেন, ‘দেশে ফিরে এই পুরস্কারের অর্থ আমি বন্যায় ক্ষতিগ্রস্ত লোককে দান করতে চাই। দলের সবাইকে বলতে চাই, যতটা সম্ভব অবদান রাখতে এবং সাহায্য করার অনুরোধ করছি।’

বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের অবস্থা বেশি নাজুক। এপর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮তে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানবন্যাবাংলাদেশমুশফিকরাওয়ালপিন্ডি টেস্টলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ে সারলেন এমি জ্যাকসন

পরবর্তী

বাংলাদেশে সোলার প্যানেল কারখানা স্থাপনে চীনকে প্রধান উপদেষ্টার আহ্বান

পরবর্তী
চীন ও বাংলাদেশের প্রতিনিধির মধ্যে সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সোলার প্যানেল কারখানা স্থাপনে চীনকে প্রধান উপদেষ্টার আহ্বান

ক্রিকেট খেলোয়াড়ের অভিনব উদযাপন, হেলমেট ও ব্যাট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের উৎসর্গ করল শান্তর দল

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT