বিনোদন

নতুন রেকর্ড গড়লেন মুশফিক আর ফারহান

'দর্শকদের চাওয়াকে সবসময় আগে প্রাধান্য দেই'

বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিমের ছবি, গ্লাস পরা, স্টাইলিশ লুক. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন রেকর্ড গড়লেন মুশফিক আর ফারহান, ক্রিকেটার মুশফিকুর রহিমের ছবি, স্টাইলিশ লুক ও গ্লাস পরা. Channel i News – চ্যানেল আই নিউজ

ছোটপর্দার সুপরিচিত অভিনেতা মুশফিক আর ফারহান। গেল কয়েক বছর ধরে চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন। দেখা যায়, প্রতিটি নাটক নিজেকে ভাঙছেন। এই শ্রমের বিনিময়ে নতুন এক রেকর্ড গড়লেন সময়ের চাহিদা সম্পন্ন এ অভিনেতা।

এখন পর্যন্ত মুশফিক ফারহানের অভিনীত ১০৪টি নাটকের প্রতিটির গড় ভিউ এক কোটির উপরে! এই কৃতিত্বে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ফারহান।

এ প্রসঙ্গে মুশফিক ফারহান মনে করেন, এই কৃতিত্ব তার একার নয়। তিনি বলেন, আমার দর্শকের এবং প্রতিটি কাজের সঙ্গে যুক্ত থাকা সকলের। তারা সাপোর্ট না দিলে হয়তো আমি আজকে এ অবস্থানে নিয়ে আসতে পারতাম না। এজন্য আমার সকল ভক্ত অনুরাগী ও দর্শকদের কাছে কৃতজ্ঞতা।

ফারহান ধন্যবাদ জানিয়েছেন, এসব নাটকে তার প্রযোজক, পরিচালক ও সহকর্মীদের। তিনি বলেন, নাটকে যতবেশি দেখবে, ততবেশি ভিউস হবে। সেই কাজ সংশ্লিষ্ট সকলের ভালো লাগবে। অনুভব হবে, কাজটা এতো এতো মানুষ দেখছে। তবে সবচেয়ে ভিউ হলেই নাটক ভালো এটা বিচাদের মানদণ্ড না। ক্যারিয়ারের শুরু থেকেই চেষ্টা করে আসছি দর্শকদেরকে ভালো কাজ উপহার দেওয়ার।

আরজে থেকে অভিনয়ে আসা মুশফিক ফারহান বলেন, একজন শিল্পীর একটি কাজের পিছনে অনেক শ্রম, সাধনা জড়িত থাকে। আর সেই কাজটা যখন দর্শকরা গ্রহণ করে, ভালোবাসা প্রকাশ করতে তখন সকল কষ্ট দূর হয়ে যায়। আমি কাজের ক্ষেত্রে দর্শকদের চাওয়াকে সবসময় আগে প্রাধান্য দেই।

মুশফিক ফারহান জানান, তার অভিনীত ভুলনা আমায়, পারবো না ভুলতে তোকে, মাই ডিয়ার লিডার, শুধু তোমার জন্য, আমার হয়ে থেকো, একবার বলো ভালোবাসি, সেই তুমি, ওয়েডিং ক্রাশ, সুইট প্রবলেম, লাফাঙ্গা, কলিজার আধখান, তুই আমারই, নিউলি ম্যারিড এ নাটকগুলো কোটি ভিউয়ের তালিকায় শীর্ষ রয়েছে।

বিষয়:অভিনয় নাটক মুশফিক ফারহান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…