কুড়িগ্রাম

যুবদল নেতা নিহতের ঘটনায় কুডিগ্রামে হত্যা মামলা

কুডিগ্রামে যুবদল নেতার স্মরণসভায় উপস্থিত মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুডিগ্রামে যুবদল নেতার নিহতের ঘটনায় স্মরণসভায় অংশগ্রহণকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। এছাড়া দোকানপাট ভাঙচুরসহ বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) উলিপুর থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা। বিষয়টি নিশ্চিত করেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উলিপুর পৌর শহরের থানা রোডে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল উলিপুর পৌর শহরের ডিশ ব্যবসায়ী আয়নাল হকের ছেলে। ঘটনার পরেই নিহতের স্বজন ও দলীয় লোকজন শুক্রবার রাতেই প্রতিপক্ষের দোকানপাট ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে।

স্থানীয়রা জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপর পক্ষের নেতাকর্মীদের সাথে তর্ক শুরু হয়, একপর্যায়ে কিল-ঘুষি মারলে আশরাফুল মাটিতে পরে অসুস্থ হয়ে যায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, যুবদল নেতা নিহতের ঘটনায় তার বাবা থানায় হত্যা মামলা করেছে। এতে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামী করা হয়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিষয়:কুড়িগ্রাম যুবদল নেতা নিহত হত্যা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…