চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে বিদায় বললেন মুনরো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ১০, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটকে বিদায় জানিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি ওপেনার কলিন মুনরো। জুনে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বর্ষী তারকা।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রেখেছিলেন সবশেষ ২০২০ সালে কিউইদের হয়ে খেলা মুনরো। দলটির প্রধান কোচ গ্যারি স্টেড নিশ্চিত করেছেন, বিশ্বকাপের দল ঘোষণার আগে মুনরো আলোচনা করেছিলেন। তবে দলে তার জায়গা হয়নি।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মুনরো বলেছেন, ‘নিউজিল্যান্ডের হয়ে খেলা সবসময় তার কাছে বড় অর্জন হয়ে থাকবে। সবমিলিয়ে ১২৩ বার এই জার্সি গায়ে পরতে পেরেছি, যা সবসময় আমাকে গর্বিত করবে।’

‘যদিও বেশকিছু দিন হল সবশেষ দলের হয়ে খেলেছি, কিন্তু নিউজিল্যান্ডের হয়ে আবারও মাঠে নামব সেই আশা কখনও ছাড়িনি। টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণার পর এই অধ্যায় আনুষ্ঠানিকভাবে বন্ধ করার সঠিক সময় মনে হয়েছে।’

পেস-অলরাউন্ডার মুনরো একটি টেস্ট, ৫৭টি ওয়ানডে এবং ৬৫টি টি-টুয়েন্টি খেলেছেন। ছোট সংস্করণে তার তিনটি সেঞ্চুরি রয়েছে, যার মধ্যে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৭ বলের সেঞ্চুরি নিউজিল্যান্ডের ওই সময়ের রেকর্ড ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ বলে ফিফটি রয়েছে, যা ব্ল্যাক ক্যাপসদের রেকর্ড এবং টি-টুয়েন্টির চতুর্থ দ্রুততম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউএসএটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউজিল্যান্ডমুনরোলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

মে ১২, ২০২৬

সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ হজযাত্রী

মে ১২, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ বিলিয়নের বেশি

মে ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা লাইফ সাপোর্টে: ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT